চাকরির খবর


২০২৫–২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার

২০২৫–২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু

২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) শুরু হওয়া ভর্তি কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী দেশি শিক্ষার্থীদের স্ব–অর্থায়নে কলেজভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ থেকে ৩১ মার্চ অফিস সময়ের মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন: যদি কোনো কলেজে আসন শূন্য থাকে, নির্বাচিত শিক্ষার্থীরা মেধা ও পছন্দক্রম অনুযায়ী অন্য মেডিক্যাল বা ডেন্টাল কলেজে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে বদলির সুযোগ পাবেন। আবেদন সময়সীমা ২৯ মার্চ বিকেল ৫টা থেকে ৩১ মার্চ বিকেল ৫টা পর্যন্ত।

 

ভর্তির জন্য প্রয়োজনীয় দলিলাদি:

  1. ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
  2. ভর্তি পরীক্ষার রেজাল্ট কপি।
  3. এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
  4. এসএসসি ও এইচএসসি একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র।
  5. SSC ও HSC পরীক্ষার মূল সনদ বা প্রশংসাপত্র।
  6. ‘এ’ লেভেল বা ‘ও’ লেভেল প্রার্থীদের জন্য নম্বর সমতাকরণপত্র।
  7. নাগরিকত্ব বা জন্মনিবন্ধন সনদের কপি।

প্রক্ৰিয়া:

 

  • কলেজভিত্তিক নির্বাচিত প্রার্থীদের অধ্যক্ষ কর্তৃক গঠিত ভর্তি কমিটি আবেদনপত্রের সঙ্গে সকল মূল সনদ যাচাই করবে।
  • ভর্তি আগে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • ভর্তি–পরবর্তী সময়ে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন প্রক্রিয়ায় আসন বরাদ্দ পেলে শিক্ষার্থীর মূল সনদ ফেরত প্রদান করা হবে।

নির্দেশনা:

 

  • আগামী ১ এপ্রিলের মধ্যে ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে জমা দিতে হবে।
  • ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।

জনপ্রিয়


চাকরির খবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩৪ জন নিয়োগ, আবেদন শুরু

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরিতে মোট ৩৪টি পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩ আগস্ট ২০২৬ থেকে।

আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি কিচেন ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২ আগস্ট এবং চলবে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।

বাংলাদেশ পুলিশে চাকরির সুযোগ, আবেদন শুরু

বাংলাদেশ পুলিশে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, রাজশাহীর প্রিন্সিপালের কার্যালয়ের অধীনে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।

এসএমসি এন্টারপ্রাইজে চাকরির সুযোগ, অফিসার পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।